মাদ্রাসার মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে কুরআন-হাদীসের প্রচার-প্রসার এবং দ্বীন ইসলামকে বিশুদ্ধরূপে সুপ্রতিষ্ঠিত রাখা এবং দ্বীনের শাশ্বত শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেয়া। এবং কোরআন ও সুন্নাহর শিক্ষা অর্জন করে বাস্তব জীবনে তা প্রয়োগের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করতঃ দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করা। সাহাবায়ে কেরাম ও আইয়াম্মে মুজতাহিদীনের গবেষণা প্রসূত জ্ঞানের আলোকে কোরআন মাজীদ ও হাদীসে নববীতে বুৎপত্তি অর্জন। পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় জ্ঞান তথা ফিকাহ, কালাম, আখলাক ইত্যাদি বিষয়ে জ্ঞানার্জন। এই জ্ঞানালোকে যুগ-জিজ্ঞাসার জবাব ও উদ্ভূত সমস্যার সমাধান প্রদানে দক্ষতা অর্জন জ্ঞানার্জনের পাশাপাশি জীবন গঠন ও চরিত্র গঠন। বাক ও লিখনী প্রতিভার বিকাশ ঘটিয়ে তা’লিম-তাদরীস ও দাওয়াত-তাবলীগের কাজে আত্মনিয়োগ করা।

0 Comments