মাদ্রাসা মূলত মুসলমানদের অধ্যয়ন-গবেষণা প্রতিষ্ঠান। সাধারণ অর্থে মাদ্রাসা হচ্ছে আরবি ভাষা ও ইসলামি বিষয়ে অধ্যয়নের প্রতিষ্ঠান। সিলেটের প্রাণকেন্দ্র শাহপরান উপশহর এলাকায় অবস্থিত “দারুল মাহমুদ তাহফিজুল কোরআন মাদ্রাসা” একটি আদর্শবান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এটি চলতি বছর ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদ্রাসাটি দেশের সহীহ, খালেছ ও মূলধারার ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। এখানে শুরু থেকেই হিফজ ও কিন্ডারগার্টেন বিভাগ চালু রয়েছে।
বিভাগসমূহ
১। হিফজুল কুরআন বিভাগ : অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন হাফেজদের দ্বারা উন্নত পদ্ধতিতে অনুর্ধ্ব ৩ বছরের মধ্যে হিফজ শেষ করার চেষ্টা করা হয়। হিফজুল কুরআনের পাশাপাশি তাজবীদ ও কাওয়ায়েদ শিক্ষার ব্যবস্থা রয়েছে। জরুরী মাসায়েল ও মাসনূন দোয়াসমূহ শিখানো হয়।
২। কিন্ডারগার্টেন : মেধাবী ও দক্ষ আসাতেজায়ে কেরামদের মেহনতের মাধ্যমে অত্যন্ত উন্নতর পদ্ধতিতে দরস তাদরীসের ব্যবস্থা রয়েছে। ইংরেজি , গণিত, বাংলা সহ জরুরী বইসমুহ পাঠদান করানো হয়।
বিঃদ্রঃ পর্যায়ক্রমে সংখ্যা বৃদ্ধি করা হবে (ইনশা-আল্লহ)।
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ
- কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান, আমল, আখলাক, ইহলৌকিক ও পারলৌকিক চেতনায় উদ্বুদ্ধকরণ।
- ইসলামী শরীয়াহ মোতাবেক জীবন যাপনের প্রশিক্ষণ ও বাস্তব অনুশীলন।
- আদর্শবান, দক্ষ ও ত্যাগী শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
- দুর্বল ছাত্রদের মুখস্ত করার বাস্তবিক নমুনা ও যোগ্যতা অর্জন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ।
- তা’লীম ও তারবীয়তের সার্বক্ষণিক নেগরানী।
- মেধাবী যোগ্য ও দক্ষ হাফেজমন্ডলীর সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের হাফেজ গড়ে তোলা।
- স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত আবাসন ও মনোরম পরিবেশে থাকার ব্যবস্থা।
- আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
- রুটিন অনুযায়ী পড়াশোনা, বিশ্রাম ও আমলের তালীম।
- লেখাপড়া ও দ্বীনি কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রদান।



0 Comments